চায়ে কয় চামুচ চিনি নিবেন? সিহাম হাসি মুখে জিজ্ঞেস করলো তামান্নাকে। হ্যা নিলামে পাঁচটি শব্দ গল্পের প্রধান চরিত্র সিহাম এবং তামান্না। ছোট ছোট আটটি গল্পের সমন্বয়ে রচিত এই বইটি। সব গুলো গল্প নিয়ে আলোচনা সম্ভব নয়, তাই যে গল্পের নামে বইটি সেই গল্পটা নিয়ে কিছু কথা বলি। সিহামের মামা চট্টোগ্রাম থাকেন। মামা সিহামের জন্য পাত্রী ঠিক করেছেন, সেই মেয়েকেই দেখার জন্য ট্রেনে উঠেছে সিহাম। ট্রেনে সিহামের সাথে পরিচয় হয় তামান্নার। তারা যে কামরায় উঠেছে সেই কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই। প্রথমে সংকচ বোধ করলেও পরবর্তীতে দুজনের মধ্যে আলাপ-
চারিতা হয়ে যায়। কথা বলতে বলতে সিহাম তামান্না সম্পর্কে অনেক কথা জানতে পাড়ে। জীবনে অনেক বার তামান্না কে নিলামে উঠতে হয়েছে। রংপুরের গ্রামের একজন মেয়ে তামান্না, গ্রামে একটা প্রথা প্রচলিত আছে, মেয়ে বড় হলো কি বিয়ে দিয়ে বিপদ থকে রক্ষা পেতে হবে। তাই তাদের আর কোন স্বপ্ন দেখা হয় না। অনেকেই অনেক স্বপ্ন বুকের মধ্যে লালন করে বুকের মধ্যেই দাফন করে দেয়। কারণ বিয়ের জালে আবদ্ধ হয়ে তারা চলে যায় অন্যের ঘরে যেখানে নিজের স্বাধীনতা বলতে কিছু নেই। তামান্নাও বেশ কয়েকবার বিবাহের নিলামে চড়েছে। যেখানে তার অধিকার দেয়া হয়েছিলো শুধু মাত্র পাঁচটি শব্দ উচ্চারন করার, এর বেশি নয়। সিহামের হঠাৎ মনে হলো সেও তো সেই নিলামে বেশ কয়েকজন কে চরিয়েছে, আজ আবার যাচ্ছে সেই নিলামে অংশ গ্রহন করতে……………। এর পরেও কি সিহাম নিলামে যাবে? তামান্নার পাঁচটি শব্দই বা কি? সিহামের নিলামে যে থাকে সেই বা কয়টি শব্দ বলার অধিকার পায়? সিহাম আর তামান্নার সম্পর্কই বা কতদুর যাবে? সকল প্রশ্নের জবাব রয়েছে বইটিতে। তাই পড়ে দেখার অনুরোধ রইলো। 

এই বইয়ের অন্যান্য গল্প সমূহঃ

১. হ্যালো, নাম্বার প্লিজ

২. নিলামে পাঁচটি শব্দ

৩. এক সন্ধ্যা

৪. সাদা শাড়ি, লাল লিপস্টিক, কালো সব

৫. পাগলী

৬. তাও লিখছি

৭. ২৭৫ টাকা ৫০ পয়সা

৮. রাশিফল

নিলামে পাঁচটি শব্দ (ছোটগল্প সংকলন)

প্রকাশকঃ পাললিক সৌরভ , (ফেব্রুয়ারি ২০১৭)

প্রচ্ছদঃ আল নোমান , ISBN : 9789849235859