আমাদের দেশে কারও ডিভোর্স হলে বাচ্চাটা তার মায়ের কাছে থাকে। হয়তো একটা সময় পর বাবার কাছ থেকে নিজের অধিকার নিতে আসে। সেটা তার পরিনত বয়সে। কিন্তু এই যে অপরিনত বয়স, যেখানে এক পাশে তার বাবা আরেক পাশে তার মাকে দরকার হয় তখন! তখন তো সে একটা পাশ খালি রেখে, অন্য পাশ টা নিয়ে সমাজে ঠিকে থাকার চেষ্টা করে। যদিও মায়ের খুব চেষ্টা থাকে তার সন্তানের যাতে কোনরূপ সমস্যা না হয়। তাই বলে মা কি পারে বাবার অভাববোধটা পুরণ করতে?
পারে না। সম্ভব হয় না। সে তার চলার প্রতিটা পদে পদে তার বাবাকে মিস করে। বন্ধুদের বাবাকে দেখে তার ঈর্ষা হয়! দিন শেষে রাজ্যের অভাব নিয়ে মশারি টানিয়ে দুঃখ গুলো বালিশ চাপা দেয়! পরদিন হাসি মুখে আরো একটা নতুন দিন শুরু করে। কিন্তু এভাবে আর কতোদিন!
একটা সময় অপরিসীম মানসিক অশান্তিতে সে তার জীবনে সব থেকে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সবার অগোচরে। কেন না, ছোট বুকের কষ্ট টা ততদিনে ফুলে ফেপে বেশ অনেক খানি বড় হয়ে গেছে! কি যন্ত্রণাময় সময়গুলো তার!
তেমনি একটা গল্প, ‘প্রশ্ন তারও কমন পড়েছিল’
(প্রথম প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৬ , পাললিক সৌরভ)
(দ্বিতীয় প্রকাশ, ফেব্রুয়ারি, ২০১৮ , বইপোকা প্রকাশনী )
প্রশ্ন তারও কমন পড়েছিল (উপন্যাস)
প্রথম প্রকাশের প্রচ্ছদঃ কাব্য করীম , ISBN : 9789849182986
দ্বিতীয় প্রকাশের প্রচ্ছদঃ ওয়াহিদ অনঘ, ISBN : 9789843434913